1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুক হামলা, নিহত ১১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে বন্দুক হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || দক্ষিণ আফ্রিকার একটি হোস্টেলে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে অবস্থিত সলসভিল শহরতলিতে বন্দুকধারীদের হামলায় আরো ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথে বলেন, “কমপক্ষে তিনজন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে প্রবেশ করে, যেখানে একদল লোক মদ্যপান করছিল এবং তারা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।”

গুলিবর্ষণের উদ্দেশ্য অজানা এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অপরাধপ্রবণ দেশটিতে ধারাবাহিক গণহারে গুলিবর্ষণের ঘটনাগুলির মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

হামলায় নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক ছেলে এবং ১৬ বছর বয়সী এক মেয়েও রয়েছে। ম্যাথে বলেন, “”আমি নিশ্চিত করতে পারি যে মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।”

হোস্টেলটিকে ‘অবৈধ শিবিন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এই অবৈধ ও লাইসেন্সবিহীন মদের দোকানের ক্ষেত্রে আমরা একটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এখানে নিরপরাধ মানুষও ক্রসফায়ারের কবলে পড়ে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT