1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আবারো শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আবারো শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম আবারো শেয়ার ক্রয় করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম কোম্পানির ৪ লাখ ৫০ হাজার শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ ক্রয় সম্পন্ন করবেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে গত ১৮ নভেম্বর মো. সালাম ওবায়দুল করিম সালভো কেমিক্যালের ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

সালভো কেমিক্যাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৩৯টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৫.১৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৫.৬৪ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT