1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইন্দোনেশিয়ায় সাত তলা ভবনে আগুন, নিহত ২০ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় সাত তলা ভবনে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার একজন কর্মকর্তা জানিয়েছেন, এতে ২০ জনের মৃত্যু হয়েছে।

সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের জানিয়েছেন, আগুন নেভানো হয়েছে এবং ভবনের ভেতরে আরো সম্ভাব্য হতাহতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি জানান, দুপুরের দিকে প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা উপরের তলায় ছড়িয়ে পড়ে। কিছু কর্মচারী তখন ভবনে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন।

মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।

কন্ড্রো বলেন, “এখনো আমরা ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার এবং আগুন ঠান্ডা করার দিকে মনোনিবেশ করছি।”

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যা খনি থেকে কৃষি খাতে ক্লায়েন্টদের সাথে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সরবরাহ করে।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, কোম্পানিটি জাপানি ড্রোন ফার্ম টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়ান ইউনিট।

কমপাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন দমকলকর্মী ভবনের ভেতরে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং কেউ কেউ ভবন থেকে মৃতদেহের ব্যাগ বহন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT