1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী পর্যন্ত কুপন রেট ঘোষণা করেছে। আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১২ জুন ২০২৬ পর্যন্ত এই রেট থাকবে।

আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি। বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফাপ্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

বুধবার এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্য সীমা থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT