1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাগড়াছড়ির নারীদের ভাবনা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খাগড়াছড়ির নারীদের ভাবনা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে তারা নানা কৌশল অবলম্বন করছেন।

সেই ঢেউ থেকে খাগড়াছড়িও বাদ পড়েনি। তবে নির্বাচন নিয়ে ভোটারদেরও কিছু ভাবনা রয়েছে। বিশেষ করে নারী ভোটাররা কী ভাবছেন? কেমন প্রার্থী চান তারা?

পার্বত্য জেলা খাগড়াছড়ি ৯টি উপজেলা, ৩টি পৌরসভা আর ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। পুরো জেলাজুড়ে সংসদীয় আসন মাত্র একটি। আসন নম্বর ২৯৮।

এই জেলায় পাহাড়ি-বাঙালী মিলে বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস। ভোটারের অনুপাতে নারী ভোটার পুরুষের প্রায় কাছাকাছি। সামনে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থীকে ভোট দেবেন ভাবছেন খাগড়াছড়ির নারীরা?

খাগড়াছড়ি সদরের কলেজ পাড়া এলাকার নারী নেত্রী নমিতা চাকমা ও ঠাকুরছড়া গ্রামের শেফালি ত্রিপুরা, গোলাবাড়ী এলাকার ক্রইসাউ মারমা জানান, তারা এমন প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান, যিনি জয়ী হলে নারীরা নিরাপদে চলতে পারবেন। নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন, সর্বোপরি যিনি নারীদের মর্যাদা রক্ষার জন্য কাজ করবেন। তেমন প্রার্থীকে ভোট দিতে চান তারা।

তারা আরো জানান, পার্বত্য জেলা হওয়ায় এখানে যেহেতু পাহাড়ি–বাঙালী বসবাস করেন, সেই সম্প্রীতির কথাও বলেছেন অনেকেই। যিনি পাহাড়কে শান্ত রাখতে পারবেন সেই ধরনের প্রার্থীকে চান তারা।

সব মিলিয়ে যিনি পাহাড়ের শান্তি সম্প্রীতি ও নারীদের নিরাপত্তাসহ শিক্ষা, স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে চান এখানকার নারী ভোটাররা।

তবে নতুন নারী ভোটারদের ভাবনা খানিকটা অন্যরকম। খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের তিশা চাকমা ও টিপলি চাকমা প্রথমবার ভোট দেবেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা আনন্দিত ও উচ্ছ্বসিত। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি দুর্নীতির ঊর্ধ্বে থেকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা দেবেন এবং চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন- সেই ধরনের প্রার্থীকে ভোট দেবেন।

খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া নিবাসী ঢাকা ইডেন এর ছাত্রী হৃদিতা চাকমা বলেন, “নারীদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সর্বপরি নিরাপত্তার ব্যবস্থা করবেন সেই প্রার্থীকে ভোট দিব।”

এবার ২৭ হাজার ৪৯৩ জন নতুন ভোটারসহ এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন। তারমধ্যে নারী ভোটার ২,৬৭,৬৭১ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার চার জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT