1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদিকে হত্যাচেষ্টা : নরসিংদীতে আটক ফয়সাল ‘শুটার ফয়সাল’ নন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদিকে হত্যাচেষ্টা : নরসিংদীতে আটক ফয়সাল ‘শুটার ফয়সাল’ নন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে
নরসিংদীতে উদ্ধার করা অস্ত্র

নরসিংদী প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে, তিনি মূল হামলাকারী ফয়সাল করিম মাসুদ বা ‘শুটার ফয়সাল’ নন বলে জানা গেছে। উদ্ধার করা অস্ত্রগুলো ফয়সাল করিম মাসুদের।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী অস্ত্র উদ্ধার ও এক ব্যক্তি গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান চালায়। অভিযানের সময় পানির নিচ থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। হত্যাচেষ্টায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT