1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মদের দোকানে প্রবেশাধিকার বাড়িয়েছে সৌদি আরব - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মদের দোকানে প্রবেশাধিকার বাড়িয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || সৌদি আরব নীরবে তাদের একমাত্র মদের দোকানে প্রবেশাধিকার বৃদ্ধি করেছে। এটি একসময়ের অতি রক্ষণশীল রাজ্যের উদারীকরণের পরীক্ষা-নিরীক্ষার সর্বশেষ পদক্ষেপ বলে রবিবার মন্তব্য করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বার্তা সংস্থাটি জানিয়েছে, মদের দোকানে প্রবেশাধিকার বৃদ্ধির সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখননো আসেনি। তবে রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে অবস্থিত গোপন, অচিহ্নিত দোকানটিতে গাড়ি এবং মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল সৌদি আরব ১৯৫০ এর দশকের গোড়ার দিকে থেকে মদ নিষিদ্ধ করে। ২০২৪ সালের জানুয়ারিতে অমুসলিম কূটনীতিকদের জন্য দোকানটি খোলা হয়েছিল। নতুন নিয়ম অনুসারে প্রিমিয়াম রেসিডেন্সিধারী অমুসলিম বিদেশীরা মদ কিনতে পারবেন। রেসিডেন্সি পারমিট বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের দেওয়া হয়ে থাকে।

সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তার বাবা, বাদশাহ সালমান দেশটিতে এক নাটকীয় উদারীকরণ নীতি অনুসরণ করেছেন, যার লক্ষ্য পর্যটন আকর্ষণ করা, আন্তর্জাতিক ব্যবসা বৃদ্ধি করা এবং অপরিশোধিত তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা হ্রাস করা।

ইসলামী শরিয়া আইন মেনে চলা এই দেশটি সিনেমা হল খুলেছে, নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে এবং বড় বড় সঙ্গীত উৎসব আয়োজন করেছে। কিন্তু রাজনৈতিক বক্তব্য এবং ভিন্নমত কঠোরভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT