1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দুই ভাই - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সান্ত্বনা বার্তা নিয়ে বাবা হারানো মেসির পাশে রোনালদো ট্রাম্পকে প্রভাবিত করতে গুপ্তহত্যার হুমকির তথ্য দিয়েছিল ইসরায়েল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকার উদ্যোগ নিয়েছে সরকার রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত বালুমহালে সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল কুষ্টিয়ায় জোড়া লাগা যমজ শিশু দুটি মারা গেছে ‘লগান’ সিনেমার আমিরের সেই নায়িকা এখন কী করেন? লাঞ্চে আগে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে মার্কিন যুদ্ধজাহাজের নাবিকরা যে ১০ কারণে রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দুই ভাই

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুই আসনে একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী আপন দুই ভাই। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়নপত্র নেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘আচরণবিধি মেনে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও অভিভাবক দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে সর্বোচ্চ চেষ্টা করব। টাঙ্গাইল সদরের মানুষকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে চাই।’’

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেন।

অন্যদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT