1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শরীয়তপুরে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম প্রদর্শনী মেলা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সান্ত্বনা বার্তা নিয়ে বাবা হারানো মেসির পাশে রোনালদো ট্রাম্পকে প্রভাবিত করতে গুপ্তহত্যার হুমকির তথ্য দিয়েছিল ইসরায়েল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকার উদ্যোগ নিয়েছে সরকার রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত বালুমহালে সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল কুষ্টিয়ায় জোড়া লাগা যমজ শিশু দুটি মারা গেছে ‘লগান’ সিনেমার আমিরের সেই নায়িকা এখন কী করেন? লাঞ্চে আগে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে মার্কিন যুদ্ধজাহাজের নাবিকরা যে ১০ কারণে রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল

শরীয়তপুরে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম প্রদর্শনী মেলা

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৫ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি || শরীয়তপুরে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম প্রদর্শনী মেলা শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাশাভোগ এলাকার এসডিএস ট্রেনিং সেন্টারে এ মেলা শুরু হয়। নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু-চেইন উপ-প্রকল্পের আওতায় পিকেএসএফের সহযোগিতায় এসডিএসের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় নিরাপদ মাছ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন স্টল, পোস্টার ও প্রদর্শনী স্থান পেয়েছে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ ও শিখন সেশনের আয়োজন রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদন নিশ্চিতের পাশাপাশি সঠিক বাজারজাতকরণ ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের সচেতনতা কার্যক্রম ভূমিকা রাখবে। পুষ্টি সমৃদ্ধ খাদ্য হিসেবে মাছের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ভ্যালু-চেইন ভিত্তিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, “কৃষি উৎপাদনে অগ্রগতি হলেও নিরাপদ খাদ্য বিষয়ে মানুষের সচেতনতা এখনো যথেষ্ট নয়। এ বাস্তবতা থেকেই পিকেএসএফের সহযোগিতায় এসডিএসের বাস্তবায়নে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।”

তিনি বলেন, “এ প্রকল্পের মাধ্যমে পুষ্টি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মৎস্য পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে ইতিবাচক পরিবর্তন আসবে।”

এ সময় জেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্টরা, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT