1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পশ্চিমাদের সঙ্গে ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে ইরান: পেজেশকিয়ান - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পশ্চিমাদের সঙ্গে ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ বার দেখা হয়েছে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক || পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরান ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠক বসার দুইদিন আগে পেজেশকিয়ান এমন মন্তব্য করলেন। খবর এপির।

পেজেশকিয়ান দাবি করেন, “তার দেশ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে একটি ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, বর্তমান এই যুদ্ধ ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধের চেয়েও ভয়াবহ।

তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধে আছি; তারা চায় না আমাদের দেশ স্থিতিশীল থাকুক।”

পেজেশকিয়ান আরো বলেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমের এই যুদ্ধ ১৯৮০-১৯৮৮ সালের ইরাক যুদ্ধের তুলনায় ‘আরো জটিল এবং কঠিন’। উল্লেখ্য, ইরাক-ইরান যুদ্ধে উভয়পক্ষের প্রায় ১০ লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছিল।

নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে ট্রাম্পের সঙ্গে তার পরিকল্পিত বৈঠকের দুইদিন আগে এই মন্তব্যগুলো এলো। ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠকে ইরান একটি প্রধান ইস্যু হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

গত জুন মাসে ১২ দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ১ হাজার ১০০ ইরানি নিহত হন। এর বিপরীতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT