1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার দেখা হয়েছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেই মায়ের চিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। তারা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। রাত ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় তাকে প্রথমে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। তবে, মহান আল্লাহর রহমতে এই সংকটময় সময় পার করা সম্ভব হলে ভালো কিছুর আশা করা যেতে পারে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সচেতন যে, কোনোভাবেই যেন সাধারণ রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়। এ কারণে তিনি নেতাকর্মীদের অতিউৎসাহী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ ও অনুরোধ জানিয়েছেন।

বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছে। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া অব্যাহত রাখার আবেদন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT