1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদি হত্যার আসামিদের কলকাতায় গ্রেপ্তারের খবর ভিত্তিহীন: পশ্চিমবঙ্গ পুলিশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হাদি হত্যার আসামিদের কলকাতায় গ্রেপ্তারের খবর ভিত্তিহীন: পশ্চিমবঙ্গ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সদস্যদের হাতে ৫ জন বাংলাদেশি নাগরিকের আটক হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার (২৯ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

সোমবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর ছড়ায়, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখকে সহায়তা করার অভিযোগে রবিবার (২৮ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রটানো খবর অনুসারে, মো. মাসুদুর রহমান বিপ্লব (আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী), তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী (সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা), রাকিবুল ইসলাম (মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা), রুবেল (ছাত্রলীগ নেতা) এবং ফিলিপস (বর্ডার এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত)- এই পাঁচ বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে এসটিএফ।

বিষয়টি সামনে আসার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, “আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে- এমন কিছু খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। এই গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT