1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

সিবিএস জানিয়েছে, পেন্টাগন মন্তব্যের জন্য সমস্ত অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে। তবে হোয়াইট হাউস এখনো এ ব্যাপারে কেনো প্রতিক্রিয়া জানায়নি।

শনিবার স্থানীয় সময় ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের কারণ কী ছিল বা ঠিক কোথায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে শহরের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

বিস্ফোরণের পরপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা বলে অভিযোগ করেছেন।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরো ‘জাতীয় ভূখণ্ডজুড়ে বহিরাগত অস্থিরতার ঘোষণা দিয়ে ডিক্রি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি ‘যথাযথ সময়ে এবং উপযুক্ত পরিস্থিতিতে’ সমস্ত জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

তিনি ‘দেশের সমস্ত সামাজিক ও রাজনৈতিক শক্তিকে একত্রিতকরণ পরিকল্পনা সক্রিয় করার এবং এই সাম্রাজ্যবাদী আক্রমণের নিন্দা করার’ আহ্বানও জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT