1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘আন্ধার’-এ নাজিফা তুষির রহস্যময় উপস্থিতি - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘আন্ধার’-এ নাজিফা তুষির রহস্যময় উপস্থিতি

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটিতে নাজিফা তুষির প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতা। প্রকাশিত লুকে রহস্যময় এক আবহে দেখা গেছে তুষিকে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্থিরচিত্র শেয়ার করেন রায়হান রাফী। ছবিতে ‘নদী’ চরিত্রে থাকা নাজিফা তুষিকে দেখা যায় গভীর চিন্তায় নিমগ্ন। সামনে রাখা বই ও চায়ের কাপ, আর তার স্থির দৃষ্টি—সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী আবহ।

লুক প্রকাশ করে রায়হান রাফি জানান, এটি কোনো অফিসিয়াল পোস্টার নয়; বরং শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি মুহূর্ত। একইসঙ্গে তিনি বলেন, ‘আন্ধার’-এ দর্শক নাজিফা তুষির সবচেয়ে মোহময় উপস্থিতি দেখতে পাবেন।

এদিকে ফেসবুক পোস্টে নাজিফা তুষি জানান, প্রায় এক বছর ধরে তিনি এই চরিত্রটি নিয়ে নীরব ছিলেন। অবশেষে লুক প্রকাশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি নির্মাতা রায়হান রাফীকে ধন্যবাদ জানান।

তুষি লেখেন, “রায়হান রাফিকে ধন্যবাদ আমার লুকটা ‘লিক’ করে দেওয়ার জন্য। ‘আন্ধার’-এর নদী এখন পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে প্রিয় চরিত্র। চরিত্রটি আমাকে নানা ধরনের আবেগ নিয়ে কাজ করার সুযোগ দিয়েছে। এটি ছিল ভীষণ চ্যালেঞ্জিং, আবার একই সঙ্গে দারুণ তৃপ্তিদায়ক।”

তিনি আরও বলেন, এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তার জন্য অসাধারণ ছিল এবং বড় পর্দায় দর্শকদেরও চরিত্রটি ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইতের শাকিব চৌধুরীর গল্পে নির্মিত হচ্ছে ‘আন্ধার’। সিনেমাটি প্রযোজনা করছে ২২১বি। এতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, রেহান, আফসানা মিমি ও স্বর্ণালি চৈতী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT