1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভিনিসিয়ুস যেতে চাইলে রিয়াল যেতে দিবে! - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভিনিসিয়ুস যেতে চাইলে রিয়াল যেতে দিবে!

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ভিনিসিয়ুস জুনিয়রের সাথে দীর্ঘ কয়েক মাস ধরে চলা চুক্তি নবায়ন আলোচনা আর টেনে নিতে চায় না রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান উইঙ্গারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার ইতি টানতে এবার স্পষ্ট অবস্থান নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লস ব্ল্যাঙ্কসরা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ভিনিসিয়ুসের কাছে দেওয়া সর্বশেষ চুক্তির প্রস্তাবই চূড়ান্ত। এর পর আর কোনো নতুন প্রস্তাব বা বেতন বাড়ানোর আলোচনা হবে না।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়াল ইতোমধ্যে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের জানিয়ে দিয়েছে, তাদের দেওয়া প্রস্তাবে রাজি হলে নতুন চুক্তি হবে, আর রাজি না হলে চলতি গ্রীষ্মেই তাকে বিক্রির বিষয়টি বিবেচনা করবে ক্লাব। কারণ, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। এমন পরিস্থিতিতে তাকে রেখে পরের বছর বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকি নিতে চায় না লস ব্লাঙ্কোস।

সম্প্রতি ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে আর্সেনাল। যদিও সম্ভাব্য এই আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবু সেটিই রিয়ালকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দিকে আরও উৎসাহিত করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রিয়ালের অবস্থান অবশ্য শুরু থেকেই পরিষ্কার। তারা ভিনিসিয়ুসকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করে এবং তার পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন করেই নতুন চুক্তি দিতে চায়। তবে একই সঙ্গে ক্লাবটি বেতন কাঠামো ভাঙতে নারাজ। কোনো খেলোয়াড়ের জন্যই নির্ধারিত বেতনসীমা অতিক্রম করতে চায় না তারা।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভিনিসিয়ুস বর্তমানে বছরে ১৫ মিলিয়ন ইউরো নেট বেতন পান। রিয়াল তাকে ২০ মিলিয়ন ইউরো নেট বেতনের নতুন প্রস্তাব দিয়েছে। কিন্তু ব্রাজিলিয়ান তারকা নাকি বছরে ৩০ মিলিয়ন ইউরো নেট বেতন দাবি করছেন। এই বিশাল ব্যবধানই দুই পক্ষের আলোচনাকে অচলাবস্থায় নিয়ে গেছে। এদিকে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় বিকল্প পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে রিয়াল। আরবি লাইপজিগের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দেকে দলে আনার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। দুই উইংয়েই খেলতে সক্ষম এই ফুটবলার দলে এলে আক্রমণভাগে রিয়ালের বিকল্প আরও শক্তিশালী হবে।

মার্কা আরও জানিয়েছে, যদি ভিনিসিয়ুস নতুন চুক্তিতে রাজি না হন এবং ক্লাবও তাকে বিক্রি করতে না পারে, তাহলে মাঠের চিত্রও বদলে যেতে পারে। ডিওমান্দের আগমনের পর ব্রাজিলিয়ান উইঙ্গারের একাদশে জায়গা নিশ্চিত থাকবে না। এমনকি চলমান চুক্তি-সংকট দীর্ঘায়িত হলে তাকে বেঞ্চেও বসতে হতে পারে। সব মিলিয়ে, ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে এখন সিদ্ধান্তের ভার পুরোপুরি তার কাঁধেই। রিয়াল মাদ্রিদ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে,‘এটাই শেষ প্রস্তাব।’ক্রীড়া ডেস্ক ||

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT