1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হবে তাদের ওপর হামলার হুমকি ইরানের - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হবে তাদের ওপর হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ||যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করবে সেসব দেশে যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। শনিবার ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ানের শীর্ষ কমান্ডার এ হুমকি দিয়েছেন।

ইখাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল আলী আবদুল্লাহি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ ক্রমবর্ধমানভাবে ব্যাপক আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

ইরানের আইআরআইবি সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক মন্তব্যে আবদুল্লাহি বলেন, আঞ্চলিক দেশগুলোর বোঝা উচিত যে যুক্তরাষ্ট্র তাদের সম্পদ, অবকাঠামো এবং উপকরণগুলোকে ‘তার দুর্বল হয়ে পড়া সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে’ ব্যবহার করতে চায়।

তিনি বলেন, ওই দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের সাথে তাদের ‘সহযোগিতা ও জোটবদ্ধতা’ পুনর্বিবেচনা করা।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করলে তা ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত’ হবে।

প্রসঙ্গত, গত মাসের মাঝামাঝি সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে পুনরায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশে হামলা চালাচ্ছে ইরান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT