1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহ করল ১১ দলীয় জোট - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
রাঙামাটির মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা প্রধানমন্ত্রীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবার জিপিএ-৫ অর্জন অত্যাচারীর পথে হাঁটলে দিল্লিতে যেতে হবে: জামায়াত আমির নিউজিল্যান্ডে ওষুধ-পাটপণ্য রপ্তানি করতে বাংলাদেশের নতুন উদ্যোগ এসএসসির ফল : ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, উত্তীর্ণ হয়নি ৩৮ শতাংশ শিক্ষার্থী যোগ্যতম মূল্যায়নের নতুন যুগে এসএসসির ফল: মাহদী আমিন এসএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্নে মাদ্রাসা তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত জ্বালানি খাত সিন্ডিকেটের হাতে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহ করল ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক || রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ১১ দলীয় জোট।

সোমবার (১০ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবন থেকে জোটের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

ফরম সংগ্রহের পর হামিদুর রহমান আযাদ বলেন, ‍গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে ১১ দলীয় বিরোধী জোট। জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সঙ্গে যে দ্বিচারিতা করছে, তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দলীয় ঐক্য।

তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারতেন।

এর আগে, রবিবার বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT