1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি || রাঙামাটির লংগদুতে বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টায় লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এ ঘটনা ঘটে। আটক যুবকরা হলেন— বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং নাছির (৩২)।

ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ভিক্ষা করতেই লংগদুতে গিয়েছিলেন সেই নারী।

পুলিশ জানিয়েছে, রাত ৮টার দিকে দুই ওই নারীর গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে বাইট্টা পাড়া বাজার আনসার ক্যাম্প-সংলগ্ন এলাকায় ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুজন মিলে ধর্ষণ করেন।

স্থানীয় বাসিন্দা মো. নবী জানান, ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের মানুষের সন্দেহ হলে তারা ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে মারধর করেন। তাদের গলায় জুতার মালা পরান এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT