1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে ২ দিনব্যাপী কিউরেটর প্রশিক্ষণ শুরু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

চট্টগ্রামে ২ দিনব্যাপী কিউরেটর প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
কোর্সটির সরাসরি তত্ত্বাবধানে রয়েছেন আইসিসি সার্টিফাইড কিউরেটর টনি হেমিংস

চট্টগ্রাম প্রতিনিধি || বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর লেভেল-১ কোর্স। দেশের ক্রিকেট অবকাঠামোকে আরও আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বিসিবির গ্রাউন্ডস কমিটির উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্বের চট্টগ্রাম ওয়ার্কশপ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১১ ও ১২ আগস্ট। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঠকর্মীদের পিচ ও টার্ফ ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির উদ্যোগে আয়োজিত কোর্সটির সরাসরি তত্ত্বাবধানে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সার্টিফাইড কিউরেটর এবং বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব ও কাউন্সিলর মাজহার উদ্দিন এবং বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান।

চট্টগ্রাম ওয়ার্কশপে চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লা ভেন্যুর মোট ৩৩ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আধুনিক পিচ প্রস্তুতি, ঘাস ব্যবস্থাপনা এবং মাঠের সার্বিক পরিচর্যা সম্পর্কে দক্ষ করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে মাটির সঠিক ব্যবহার, আর্দ্রতা নিয়ন্ত্রণ, প্রচলিত ও আধুনিক ঘাস রোপণ প্রযুক্তি, ড্রেনেজ ব্যবস্থাপনা এবং বিভিন্ন কন্ডিশন অনুযায়ী উইকেট তৈরির কৌশল শেখানো হবে। পাশাপাশি স্পোর্টিং উইকেট এবং ব্যাটার বা বোলারবান্ধব উইকেট তৈরির প্রয়োজনীয় ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দেওয়া হবে।

বিসিবির এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দেশের বিভিন্ন ভেন্যুতে পিচ ও আউটফিল্ড ব্যবস্থাপনায় একটি অভিন্ন আধুনিক মানদণ্ড তৈরি করা। মানসম্মত স্পোর্টিং উইকেট তৈরি হলে ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা ও মান বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কোর্সটি সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে। এর মাধ্যমে দেশের মাঠকর্মীদের পেশাগত দক্ষতা ও কিউরেটর হিসেবে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্রিকেট মাঠ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরির সুযোগ তৈরি হবে।

দুই ধাপের এই বিশেষ আয়োজনের প্রথম ধাপ হিসেবে চট্টগ্রাম ওয়ার্কশপ দিয়ে শুরু হলো বিসিবি কিউরেটর লেভেল-১ কোর্সের যাত্রা। দেশের ক্রিকেটে আধুনিক পিচ ও টার্ফ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT