1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সান্তোসে ছেড়ে কি মেসি-সুয়ারেজের ক্লাবে যাচ্ছেন নেইমার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

সান্তোসে ছেড়ে কি মেসি-সুয়ারেজের ক্লাবে যাচ্ছেন নেইমার

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || সান্তোসের অনুশীলন মাঠে রোদ ঝলমলে দুপুর। ঘাসে ছুটছেন সতীর্থরা, চলছে নিয়মিত অনুশীলন। অথচ সেই চেনা মাঠে নেই নেইমার। দলের সঙ্গে থাকার কথা থাকলেও তিনি তখন ট্রেনিং সেন্টারের মূল ভবনে।

কিছুক্ষণ পর গাড়িতে এসে নামলেন। সময় কাটালেন অলস পায়ে। এরপর বেরিয়ে গেলেন। পড়ে রইল তাঁর রিকভারি সেশন। ঘটনাটি গত মাসের শেষ দিকে, শাপেকোয়েনসের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পরদিন। আর এমন দৃশ্যই নাকি এখন সান্তোসে খুব একটা অপরিচিত নয়।

নেইমার আছেন, খেলছেনও। কখনো গোল করছেন, কখনো আলোচনায় আসছেন। কিন্তু তাঁর আচরণে যেন একটা অন্যমনস্কতা। মনে হচ্ছে, শরীরটা সান্তোসে থাকলেও মনটা কোথাও অন্যকোথাও!

সেই অন্যকোথাও কি ইন্টার মায়ামি?
নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। চুক্তি শেষ হলে সান্তোসেই থাকবেন, নতুন কোনো ঠিকানা বেছে নেবেন, নাকি ফুটবলকেই বিদায় বলবেন? কোনোটিই এখন নিশ্চিত নয়।

এর মধ্যেই আলোচনায় এসেছে ইন্টার মায়ামির নাম। ফ্লোরিডার ক্লাবটিতে নেইমারের সবচেয়ে পুরোনো দুই সতীর্থের একজন লিওনেল মেসি। আরেকজন লুইস সুয়ারেজ। একসময় বার্সেলোনায় এই তিনজন মিলে তৈরি করেছিলেন ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ ‘এমএসএন’।

২০১৪ থেকে ২০১৭, এই তিন মৌসুমে মেসি, নেইমার ও সুয়ারেজের ত্রয়ী বার্সেলোনাকে এনে দিয়েছিল নয়টি ট্রফি। প্রথম মৌসুমেই তিনজন মিলে করেছিলেন ১২২ গোল। সেই সময়ের ফুটবল ছিল যেন গতি, সৌন্দর্য আর গোলের এক নিখুঁত সমন্বয়।

এখন সেই তিনজনের দুজন মায়ামিতে। সের্হিও বুসকেতস ও জর্দি আলবা বিদায় নেওয়ার পর বার্সেলোনার সেই সোনালি প্রজন্মের আরেক সদস্যকে পাশে পাওয়ার ভাবনা তাই স্বাভাবিকভাবেই রোমাঞ্চ জাগায়।

তবে নস্টালজিয়ার বাইরে বাস্তবতাও আছে। নেইমারের বয়স এখন ৩৪। সাম্প্রতিক বছরগুলোতে চোট বারবার তাঁর ক্যারিয়ারের গতি থামিয়েছে। প্রতিভা নিয়ে প্রশ্ন নেই, পায়ে জাদুও হয়তো এখনো আগের মতোই আছে। প্রশ্ন একটাই, শরীর কি পারবে সেই জাদুকে নিয়মিত মাঠে ধরে রাখতে?

ইন্টার মায়ামি এখনও নেইমারকে আনতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে, এমন তথ্য নেই। ফলে আপাতত বিষয়টি সম্ভাবনার পর্যায়েই। সিদ্ধান্তটাও শেষ পর্যন্ত নেইমারের।

সান্তোসে তাঁর চুক্তির শেষ দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রশ্ন। ব্রাজিলে ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখবেন তিনি, নাকি আটলান্টিক পাড়ি দিয়ে মেসির পাশে দাঁড়িয়ে আবারও ফুটবলবিশ্বকে ফিরিয়ে দেবেন পুরোনো সেই ‘এমএসএন’-এর স্মৃতিতে? উত্তরটা সময়ের কাছে তোলা থাক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT