1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসান - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
সওজ-এর প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান

নিজস্ব প্রতিবেদক || সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সওজের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও গ্রেড-৩ কর্মকর্তা সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য স্ব-বেতনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সৈয়দ মঈনুল হাসান ১৮তম বিসিএসের মাধ্যমে ১৯৯৬ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি সওজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি অধিদপ্তরের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন।

২০২৩ সালের ২ জুলাই সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান সৈয়দ মঈনুল হাসান। তিন বছর পর তাকে এ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

প্রজ্ঞাপনে সৈয়দ মঈনুল হাসানের জায়গায় সওজের প্রধান প্রকৌশলীর পদে পরবর্তী সময়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT