1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লাঞ্চের পর ইবাদতের ও তাসকিনের জোড়া আঘাত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

লাঞ্চের পর ইবাদতের ও তাসকিনের জোড়া আঘাত

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || লাঞ্চের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারির পর ফিরে গেছেন বাউ ওয়েবস্টার। ৪০ ওভারে ১৫৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

৩৭তম ওভারে ইবাদত হোসেনের বলে অ্যালেক্স ক্যারি বোল্ড হওয়ার পর ক্রিজে এসেছিলেন ওয়েবস্টার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথের দারুণ এক ডেলিভারিতে ভুল লাইনে ব্যাট চালিয়ে বোল্ড হন ওয়েবস্টার।

ক্যারির সঙ্গে স্মিথের জুটি ভাঙার পর অস্ট্রেলিয়ার রান এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন ওয়েবস্টার। তবে তাঁর বিদায়ে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

অন্যদিকে ২ রানে জীবন পাওয়া স্টিভেন স্মিথ অবশ্য নিজের ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ৪৫তম অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে এখনো টেস্ট সেঞ্চুরি নেই স্মিথের—এবার সেই অপেক্ষা ঘোচাতে পারবেন কি না, সেটিই এখন দেখার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT