1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শুধু হাসিনা নন, মামলার আসামি সবাইকে ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শুধু হাসিনা নন, মামলার আসামি সবাইকে ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান

নিজস্ব প্রতিবেদক || তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশে মামলার মুখোমুখি সব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সরকার। জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত ঘটনা কিংবা এর আগের কোনো ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কাউকেই বিচারের বাইরে রাখতে চায় না সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে যে অবস্থান জানানো হয়েছে, সেটি আগেই স্পষ্ট করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমেও এ বিষয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে। তার জানা মতে, প্রত্যর্পণের বিষয়টি এখন আদালতের মাধ্যমে নিষ্পত্তির দিকে এগোচ্ছে।

আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা ভারতে যাওয়ার পর বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা না করে ভারতীয় কর্তৃপক্ষ বিচারিক প্রক্রিয়ার দিকে নিতে চাইছে বলেই মনে হচ্ছে। তার ভাষায়, “উনি একভাবে গিয়েছিলেন। কিন্তু ওই সরকার হয়তো রাজনৈতিকভাবে বিষয়টি নিতে চাচ্ছে না বলে বিচার বিভাগের ওপর দিয়ে দিচ্ছে।”

তবে শুধু সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ নয়, সরকারের দাবি আরও বিস্তৃত- বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের সবাইকে দেশে ফেরত আনা। এ বিষয়ে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন নেই বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগের বিভিন্ন ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের প্রত্যেকেরই আইনের মুখোমুখি হওয়া প্রয়োজন। অভিযোগের বিচার হবে আদালতে এবং সেখানে প্রকৃত ঘটনা ও দায় নির্ধারিত হবে।

তিনি বলেন, “শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই যাদের নামে মামলা রয়েছে। আমরা চাই, জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগের ঘটনাগুলোরও সঠিক বিচার হোক।”

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT