1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিয়ের গুঞ্জনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রভা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিয়ের গুঞ্জনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রভা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
সাদিয়া জাহান প্রভা

বিনোদন ডেস্ক || গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে—ফের বিয়ে করেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুধু তা–ই নয়, দাবি করা হয়, গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় চর্চা হলেও নীরব ছিলেন প্রভা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেন সাদিয়া জাহান প্রভা। এ অভিনেত্রী বলেন, “আমি আবার বিয়ে করিনি।”

চুক্তিভিত্তিক বিয়ের প্রসঙ্গে সাদিয়া জাহান প্রভা বলেন, “আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”

সাদিয়া জাহান প্রভা

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, “এই দাবিগুলো প্রমাণের জন্য আমি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারি। কারণ তারা শতভাগ মিথ্যা। কেউই কোনো প্রকৃত প্রমাণ দিতে পারবেন না। কারণ এর কোনো অস্তিত্বই নেই।”

সাংবাদিকদের উদ্দেশ্যে সাদিয়া জাহান প্রভা বলেন, “প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারেন। এই শক্তির সঙ্গে দায়িত্বও আছে। সুতরাং কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কথা প্রকাশ করার আগে, অনুগ্রহপূর্বক তথ্য যাচাই করুন। দয়া করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলুন।”

সাদিয়া জাহান প্রভা

ভক্ত-অনুরাগীদের জন্যও বিশেষ বার্তা দিয়েছেন সাদিয়া জাহান প্রভা। তিনি বলেন, “আমার ভক্তদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সর্বদা আমার ফেসবুকের মাধ্যমে আপনাদের জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে—‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধূপ ছায়া’, ‘লাকি থার্টিন’ এবং ‘খুনসুটি’ প্রভৃতি।

সাদিয়া জাহান প্রভা

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন প্রভা। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৪ সালে মাহমুদ শান্তর সঙ্গে ঘর বাঁধেন প্রভা; যদিও তার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT