1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || নেপালের বিভিন্ন অংশে বিধ্বংসী বন্যার পর দেশটির সরকার যখন লাশ গুনছে, তখন চোরেরা গুনছে টাকা। বন্যার পানি বয়ে যাওয়ার সময়, উত্তাল স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক ভেঙে ভেতরের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ২৯ জনকে আটক করেছে। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

২৬ আগস্ট রাসুয়ার ভোতেকোশি এলাকায় বন্যায় সিন্দুকটি ভেসে যায় এবং পরে ধাদিঙের গলছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এটি পাওয়া যায়।

ধাদিঙ পুলিশের ভাষ্যমতে, তারা খবর পান যে স্থানীয়রা সিন্দুকটি ভেঙে তার ভেতর থেকে নগদ টাকা বের করে নিয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একটি পুলিশ দল পাঠানো হয় এবং তদন্ত শুরু করা হয়। প্রাথমিক তল্লাশির সময় ২৯ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়।

আটককৃতদের অধিকাংশই গলছি-৪ এর মাস্টারের বাসিন্দা। কেউ কেউ গলছি-৬ এর আদমঘাট এবং সিদ্ধালক-৭ এর আদমতারের বাসিন্দা, আবার অন্যরা মূলত চিতওয়ান ও পারসার অধিবাসী এবং বর্তমানে ধাদিঙে বসবাস করছেন। আটককৃত ব্যক্তিদের বয়স ছিল ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

পুলিশ উদ্ধারকৃত নগদ টাকার উৎস তদন্ত করছে এবং এই ঘটনায় অতিরিক্ত কোনো সন্দেহভাজন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।

আরেকটি চাঞ্চল্যকর ঘটনায়, নারায়ণী নদীতে ভেসে যাওয়া এক বন্যা দুর্গত নারীর দেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর দেহ থেকে ওই দুই ব্যক্তি সোনার কানের দুল খুলে নিচ্ছে বলে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের করা হয়।

প্রসঙ্গত, বুধবার (২৬ আগস্ট) চীন সীমান্তবর্তী রসুয়া জেলাসহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ৫৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT