আন্তর্জাতিক ডেস্ক || নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যায় শুক্রবার (২৮ আগস্ট) রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৫৭৯ মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫৭৫ জন।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যে দেখা গেছে, প্রায় চার ঘণ্টার ব্যবধানে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় এক হাজার বেড়েছে। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া কয়েকশ মানুষের তথ্য নতুন করে যুক্ত হওয়ায় এই সংখ্যা দ্রুত বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশির সংখ্যা ৫৭৫ জন বলা হয়েছে। প্রায় ছয় ঘণ্টা আগে এই সংখ্যা ছিল ৫৩৭।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ বিদেশিরা ৩৬টি দেশের নাগরিক। তাদের মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন যুক্তরাষ্ট্রের, ৬২ জন ইউক্রেনের এবং ৩৩ জন যুক্তরাজ্যের।
সূত্র: বিবিসি।