ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাচ্ছিল। ঠাকুরবাড়ির মোড়ে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম ঘটনাস্থলে আসছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।