1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে
বিএম কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বরিশাল প্রতিনিধি || বর্তমান সরকার পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল সরকারি ব্রজমোহন ( বিএম ) কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের পূর্বে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং কর্মীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।

তিনি বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গতানুগতিক শুধু মাত্র সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সেক্ষেত্রে চাকরির বাজারে যে বিষয়ে চাহিদা আছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস কারিকুলামে মূল্যায়ন চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নূর আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সাইবার আইন খুব শীঘ্রই সংশোধন করা হচ্ছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাস হয়েছে। তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে চেষ্টা করছে।

পরে তিনি ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন ( বিএম) কলেজ শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন।

ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক এ কে এম মাইনুল হকের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি, ছাত্র অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT