1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে
ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি, রোদের দেখা নেই।

কিশোরগঞ্জ প্রতিনিধি || আজ রবিবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে। সকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিন বেলা সাড়ে এগারোটায় নিকলী প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি রেকর্ড করা হয়। ২০১৪ সাল থেকে নিকলীতে পর্যবেক্ষণাগারের কাজ শুরু হয়েছে। গতবছরও শীতে দুইদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে। আজকে এ বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো এখানে।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জে। দেখা মেলেনি সূর্যের। গত কয়েকদিন ধরেই টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত ঠান্ডা সবচেয়ে বেশি প্রভাব পরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। দৈনন্দিন কাজে যেতে না পেরে মানবেতর জীবযাপন করছেন তারা।

প্রভাব পড়েছে বোরো ধানের আবাদে। মৌসুমের শুরুতে অতিরিক্ত ঠান্ডায় ধানের চাড়া নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT