1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গায়ক লাকি আলী কাফনের কাপড় কেন সঙ্গে রাখেন? - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

গায়ক লাকি আলী কাফনের কাপড় কেন সঙ্গে রাখেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
লাকি আলী

বিনোদন ডেস্ক || ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সংগীতের মতো তার জীবনবোধও আলাদা, যা তার ভক্ত-অনুরাগীদের হৃদয়কে স্পর্শ করে।

সম্প্রতি একটি কনসার্টে মৃত্যু নিয়ে নিজের খোলামেলা ভাবনার কথা ভাগ করে নেন। তার কথা উপস্থিত শ্রোতাদের আবেগাপ্লুত করে ফেলে। পাশাপাশি জানান, মৃত্যুর জন্য প্রস্তুত তিনি। ভ্রমণের সময়ে কাফনের কাপড় সঙ্গে রাখেন বরেণ্য এই শিল্পী।

লাকি আলী

৬৭ বছর বয়েসি লাকি আলী মৃত্যুর অনিবার্যতা নিয়ে কথা বলেন। ভ্রমণের সময়ে তার সঙ্গে কাফনের কাপড় রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি জানি, আমিও আপনাদের সবাইকে ভালোবাসি। একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। এর জন্য আমি আপনাদের প্রস্তুত করছি না। কিন্তু আমি নিজে প্রস্তুত। আমি যখন ভ্রমণ করি, তখন আমার সঙ্গে ইহরাম (কাফনের কাপড়) রাখি। এটাই আমার কাফনের কাপড়। আমি যেখানেই মারা যাই না কেন, সেখান থেকেই আমাকে যেতে দেবেন।”

লাকি আলীর এসব কথা শোনার পর তাৎক্ষণিকভাবে শ্রোতাদের মাঝে আবেগের সৃষ্টি হয়। দর্শকদের একজন শিল্পীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, “৩০ বছর হয়ে গেল, আমি কখনো লাকিকে ছেড়ে যাইনি।” পরে লাকি আলী কনসার্টটির ভিডিও ক্লিপ তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানেও তার মন্তব্য নিয়ে ভক্ত-অনুরাগীরা আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন।

লাকি আলী

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে। কয়েক প্রজন্মের শ্রোতার কাছে লাকি আলী শুধু একজন গায়ক নন, তার গান অনেকের শৈশব, কৈশোর ও ব্যক্তিগত স্মৃতির অংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT