1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী

প্রথম ডাক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

প্রথম ডাক ডেস্ক || রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় বুধবার (২৬ আগস্ট) সকালে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৬টার পর থেকে বৃষ্টি শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ট জনজীবন। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে সোমবার ঢাকা বিভাগের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT