1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিশোরগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির স্লোগান, থামালেন ইউএনও - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কিশোরগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির স্লোগান, থামালেন ইউএনও

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার দেখা হয়েছে
স্লোগান দিয়ে মঙ্গলবার হোসেনপুরে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে প্রবেশ করেন বিএনপির নেতাকর্মীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় দলটির নেতাদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “সরকারি অনুষ্ঠানে কোনো দলীয় স্লোগান দেওয়া যাবে না।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। উপজেলা পরিষদ বিজয় দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করার সময় ‘মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লও লও লও সালাম’ স্লোগান দিচ্ছেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা মিছিলের সামনে দাঁড়িয়ে স্লোগানকারীদের উদ্দেশে বলেন, “এটি একটি সরকারি অনুষ্ঠান, এখানে দলীয় স্লোগান দেওয়া যাবে না।” এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অনুষ্ঠান যথারীতি সম্পন্ন হয়।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান চন্দন বলেন, “আমরা কোনো দলীয় স্লোগান দেইনি, এমনকি ধানের শীষের স্লোগানও না। আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়েছি। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে ওঠেন। যা অত্যন্ত দুঃখজনক।”

এ বিষয়ে জানতে ইউএনও কাজী নাহিদ ইভার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে গণমাধ্যম কর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT