1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আর কখনো ক্যাপ্টেন আমেরিকা হবেন না ক্রিস ইভান্স - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আর কখনো ক্যাপ্টেন আমেরিকা হবেন না ক্রিস ইভান্স

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন আমেরিকা। এককভাবে এবং ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে বেশ কয়েকবার এই চরিত্রে হাজির হয়ে প্রশংসিত হয়েছেন অভিনেতা ক্রিস ইভান্স। অনেকে তাকে বাস্তব নামের চেয়ে ক্যাপ্টেন আমেরিকা নামেই বেশি চেনেন।

সর্বশেষ ‘ক্যাপ্টেন আমেরিকা ৪’ ছবিতে এই চরিত্রে থাকছেন না তিনি। নতুন করে চরিত্রে হাজির হতে যাচ্ছেন অ্যান্থনি ম্যাকি। এরপর থেকেই গুঞ্জন, আবার কবে চরিত্রটিতে ফিরবেন ক্রিস ইভান্স।

কিছুদিন আগে খবর এসেছিল এই অভিনেতা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবি দিয়ে ফিরে আসছেন। ডিসেম্বর মাসে ডেডলাইন এক রিপোর্টে জানিয়েছিল, তিনি মার্ভেলের পরবর্তী বড় টিম-আপ সিনেমায় সই করেছেন।

তবে একটি সাক্ষাৎকারে ক্রিস ইভান্স মুখ খুলেছেন ক্যাপ্টেন আমেরিকা প্রসঙ্গে। তিনি বলেন, ‘এটা সত্য নয়। প্রায়ই এ ধরনের খবর বের হয় যে আমি ফিরছি। এন্ডগেমের পর থেকে এই ধরনের খবর বের হচ্ছে নিয়মিত। কিন্তু সত্যটি হলো আমি এসবে সাড়া দিই না। আমি চরিত্রটি থেকে বেশ আনন্দের সঙ্গেই অবসর নিয়েছি!’

বর্তমান ক্যাপ্টেন আমেরিকা অভিনেতা ম্যাকিও অবাক হয়েছিলেন ইভান্সের ফিরে আসার খবরে। ম্যাকি জানান, ‌‘আমি কিছুদিন আগে ক্রিসের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তার ফেরা হচ্ছে না। তিনি এই চরিত্র থেকে অবসর নিয়ে সুখে আছেন বলে জানান।’

ম্যাকি আরও বলেন, ৬০ বছর বয়সে ক্যাপ্টেন আমেরিকা হতে চান না ইভান্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT