1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে
অভিনেত্রী রিয়া চক্রবর্তী

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী তুমুল আলোচনায় আসেন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। ২০২০ সালে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়া চক্রবর্তীকে নিয়ে নেতিবাচক কথা-বার্তা ছড়াতে থাকে ঝড়ের গতিতে। একদিকে প্রেমিকের মৃত্যু অন্যদিকে জেলজীবন-দুই মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিয়া চক্রবর্তী।

এবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণা করলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমি ২৮ দিন জেলে ছিলাম। ওখানে দেখেছি অধিকাংশ নারীই বিচারাধীন, অথচ অসহায়। অনেকেই নির্দোষ।’

জেলের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের প্রকৃত মূল্য। তার দাবি, ‘‘যখন চারিদিকে অন্ধকার, জীবনে কিছুই থাকে না, তখন তুমি বুঝতে পারবে, আসলে তোমার জীবন কী ছিল। আমি জানি জেলের ডাল-ভাতও পিজ্জার মতো মনে হয়। সেখানে গেলে বোঝা যায়, জীবনে মাত্র ৩-৪ জন বন্ধু আছে, বাকিরা কেউই প্রকৃত নয়।’’

রিয়া জেলে বসে ডায়েরি লিখতেন বলেও জানিয়েছেন। ‘‘তিনি ডায়েরিতে লিখেছেন জেলের ভেতরের মানুষ বাইরের মানুষদের থেকে অনেক ভালো। ওখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই। সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন।’’

পুলিশের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তীর দাবি, জেলে কাটানো মুহূর্তগুলো তার জীবন পাল্টে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT