1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আপনাদের কি কোনো যোগ্যতা নেই: প্রভা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আপনাদের কি কোনো যোগ্যতা নেই: প্রভা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

বিনোদন প্রতিবেদক || ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। সম্প্রতি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে সরব প্রভা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এ অভিনেত্রী। সে সময় এক দর্শক তাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।”

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”

প্রভা সবাইকে সতর্ক করেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

প্রভার ভাষায়, “আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।”

শেষে প্রভা ভক্তদের অনুরোধ করেন, ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধু তার ভেরিফায়েড আইডি বা অফিসিয়াল পেজের সঙ্গেই যোগাযোগ রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT