1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খেলোয়াড়দের প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন পিয়া - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

খেলোয়াড়দের প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন পিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে
পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক || মডেলিং থেকে অভিনয়, সঞ্চালনা—সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন পিয়া জান্নাতুল। ক্রিকেট মাঠে তার নজরকাড়া সঞ্চালনা ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। যদিও এখন আর ক্রিকেট মাঠে তাকে দেখা যায় না। তবে পেশাগত কাজে মাঠে গিয়ে প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন পিয়া জান্নাতুল। এ আলাপচারিতায় পেশাগত আলাপের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।

আলাপচারিতার এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আপনি কোন কোন পেশার মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? এ প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে যান পিয়া। এরপর সঞ্চালক বলেন, “আমি কয়েকটি অপশন দিচ্ছি, আপনি শুধু ‘ইয়েস’ অথবা ‘নো’ বলবেন। এক. খেলোয়াড় মানে ক্রিকেট?”

এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “হ্যাঁ। বাংলাদেশের সব মেয়ে পেয়েছে। আমি শিওর। বেশিরভাগ।” বিস্ময় প্রকাশ করে সঞ্চালক বলেন, “বাংলাদেশের খেলোয়াড়রাও প্রপোজ করেন! এ কথা শুনেই পিয়া জান্নাতুল বলেন, “ইয়াং ছেলে, মেয়ে দেখলে, সিঙ্গেল থাকলে প্রপোজ করতেই পারে। এটা স্বাভাবিক। বিদেশি খেলোয়াড়রাও করেন।” তবে কোন খেলোয়াড় পিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

ছোটবেলায় এমন কোনো নায়ক ছিল, যাকে খুব পছন্দ করতেন, বিয়েও করতে চাইতেন? এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “সালমান শাহ। আমি ফারুককে বলেছি, ‘তোমার সঙ্গে যদি আমার প্রেমটেম না থাকত, তোমাকে যদি বিয়ে না করতাম, আর সালমান শাহ যদি সিঙ্গেল থাকতেন তবে নির্ঘাত আমি প্রস্তাব দিতাম।”

আপনার জীবনে কতবার প্রেম এসেছে? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে পিয়া জান্নাতুল বলেন, “প্রেম জীবনে বহুবার এসেছে।” দশবার বা বিশবার? পাল্টা এ প্রশ্নের উত্তরে পিয়া জান্নাতুল বলেন, “না, সিরিয়াস প্রেম জীবনে দুইবার করেছি।” যদিও দুই প্রেমিকের নাম-পরিচয় জানাননি পিয়া।

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এই অভিনেত্রী।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT