1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা! - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || মঙ্গলসূত্র হিন্দু ধর্মাবলম্বী কনের জন্য শুধু একটি প্রথাগত অলংকারই নয়, এটি ভালোবাসা ও অঙ্গীকারের পবিত্র একটি প্রতীক। তবে তারকা কনের ক্ষেত্রে এই মঙ্গলসূত্র হয়ে উঠেছে অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। বলিউডের তারকারা ঐতিহ্যবাহী এই অলংকারকে আরো এক ধাপ আধুনিক ছোঁয়ায় নিয়ে গিয়েছেন—দিয়েছেন আভিজাত্যের নতুন সংজ্ঞা।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানা যায়, এ অভিনেত্রীর মঙ্গলসূত্রটির দাম কয়েক কোটি টাকা।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ারা আদভানি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অন্যতম অভিনেত্রী। বলিউড অভিনেত্রীদের কাছে সবচেয়ে বেশি দামের যে কটি মঙ্গলসূত্র রয়েছে, তার একটির মালিক কিয়ারা আদভানি।

তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উপহার দেওয়া এই মঙ্গলসূত্রে রয়েছে সোনার চিকন চেন, যাতে বসানো হয়েছে কালো রঙের পুঁতি; মাঝখানে একটি বড় হীরার পেনডেন্ট, যা পুরো লুককে রাজকীয় আভা দিয়েছে। জানা যায়, কিয়ারার এই মঙ্গলসূত্রের দাম ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা)।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হওয়ার ঘোষণা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT