1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলাকালে কারাগারে আ.লীগ নেতার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সান্ত্বনা বার্তা নিয়ে বাবা হারানো মেসির পাশে রোনালদো ট্রাম্পকে প্রভাবিত করতে গুপ্তহত্যার হুমকির তথ্য দিয়েছিল ইসরায়েল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকার উদ্যোগ নিয়েছে সরকার রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত বালুমহালে সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, ভিডিও ভাইরাল কুষ্টিয়ায় জোড়া লাগা যমজ শিশু দুটি মারা গেছে ‘লগান’ সিনেমার আমিরের সেই নায়িকা এখন কী করেন? লাঞ্চে আগে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭৪ রান সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছে মার্কিন যুদ্ধজাহাজের নাবিকরা যে ১০ কারণে রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল

রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলাকালে কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২। ফাইল ফটো

গাজীপুর প্রতিনিধি || গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাদ দিয়ে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

মারা যাওয়া নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি। তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কারাগার সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়।

ওই মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য রবিবার বিকেলে পুলিশের একটি দল তাকে হেফাজতে নিতে কারাগারে আসে।

কারাগারের নিয়ম অনুসারে হস্তান্তর প্রক্রিয়ার সময় ভর্তি শাখার অফিস কক্ষে ওয়াসিকুর রহমান বাবুকে একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ওয়াসিকুর রহমান বাবুকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ছিল। তার মরদেহ কারাবিধি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT