1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আহত রাশমিকার হিপের টেন্ডন ছিঁড়ে গেছে - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আহত রাশমিকার হিপের টেন্ডন ছিঁড়ে গেছে

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে
রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক || ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা গুরুতর আহত হয়েছেন। তার পরবর্তী সিনেমার নাচের দৃশ্য অথবা অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে অভিনেত্রীর হিপের (নিতম্ব) টেন্ডন সম্পূর্ণরূপে ছিঁড়ে গেছে।

‘রানাবালি’ অথবা ‘মায়সা’ সিনেমার শুটিং সেটে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই শুটিং বন্ধ করে দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত রাশমিকাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান।

রাশমিকা মান্দানা

এই আঘাত থেকে সুস্থ হয়ে কাজে ফিরতে রাশমিকার কয়েক সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে খুবই বিরল। এভাবে টেন্ডন ছিঁড়ে যাওয়ার ঘটনা সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর অনুশীলন করেন।

রাশমিকা মান্দানা

রাশমিকার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে পুনর্বাসনের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার পরিকল্পনা করা হয়েছে; যাতে টেন্ডন সম্পূর্ণভাবে জোড়া লাগার পরই আবার শুটিংয়ে ফিরতে পারেন।

চিকিৎসকদের পরামর্শে রাশমিকা তার ব্যস্ত শুটিং শিডিউল ও বিভিন্ন বাণিজ্যিক কাজ স্থগিত করেছেন। তবে এই দুর্ঘটনা নিয়ে রাশমিকা বা তার টিম আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।

রাশমিকা মান্দানা

একাধিক ব্র্যান্ডের প্রচারের কাজ ছাড়াও রাশমিকার হাতে এখন বড় বাজেটের দুটো সিনেমার কাজ রয়েছে। সিনেমাগুলো হলো—‘রানাবালি’ ও ‘মায়সা’। বিয়ের পর ‘মায়সা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেন রাশমিকা। আদিবাসী অঞ্চলের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। আবেগঘন অ্যাকশন-থ্রিলারটি রাশমিকা মান্দানার প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র। এটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। এটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল।

অন্যদিকে, ‘রানাবালি’ সিনেমা পরিচালনা করছেন রাহুল সংকৃত্যা। ব্রিটিশ শাসনামলের প্রেক্ষাপটে নির্মিত তেলুগু ভাষার পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমা এটি। ভারতীয় ইতিহাসের তুলনামূলকভাবে কম আলোচিত কিছু অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘রানাবালি’ সিনেমার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন—বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এটি তাদের অভিনীত তৃতীয় সিনেমা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT