1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ক্লাব ফুটবল থেকে অবসরের ব্যাপারে যা জানালেন নেইমার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ক্লাব ফুটবল থেকে অবসরের ব্যাপারে যা জানালেন নেইমার

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || নেইমার জুনিয়র ব্রাজিল জাতীয় দলকে আগেই বিদায় জানিয়েছেন। এখন একটাই প্রশ্ন, ক্লাব ফুটবলে আর কতদিন দেখা যাবে নেইমারকে? সান্তোসের সাথে তার চুক্তির মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এরপর ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন, নতুন কোথাও যাবেন, নাকি ফুটবল থেকেই অবসর নেবেন? এসব ব্যাপারে কথা বলেছেন নেইমার।

সাও পাওলোতে নিজের ইনস্টিটিউটের দাতব্য নিলাম অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। আপাতত তিনি ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সাথে যে চুক্তি আছে সেটা পূর্ণ করতে চান।

ক্লাব ফুটবল থেকে অবসরের ব্যাপারে নেইমার বলেন, ‘আমি কতদিন খেলব জানি না। এখনই খেলা ছাড়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন টিকব তাও নিশ্চিত নয়। ডিসেম্বরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি চুক্তিটা পুরোপুরি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সি গায়ে সেরা পারফর্ম করতে চাই।’

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করলেও এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা। নেইমার বলেন, ‘সত্যি বলতে আমি জানি না সামনে কী করব। ডিসেম্বরের এখনো অনেক বাকি। চুক্তির মেয়াদ শেষ হলে বসে ভাবব- সান্তোসে থাকব, চলে যাব, নাকি ফুটবল খেলা থামিয়ে দেব। তবে আমরা আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে আমি এখন ভালো বোধ করছি, আর এটাই সবচেয়ে বড় কথা।’

সামনেই সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে রেমোর মুখোমুখি হবে দলটি। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় শেষ আটে যেতে হলে জয়ের বিকল্প নেই সান্তোসের। দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার সকালেই বেলমের উদ্দেশে রওনা হয়েছেন নেইমার।

ম্যাচের আগে নিজের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী এই নেইমার। তিনি বলেন, ‘অবশ্যই আমি খেলব, কোচ আমার শতভাগ পারফরম্যান্সই পাবেন। আশা করি মাঠে নেমে দলকে সাহায্য করতে পারব এবং পেসাওদের (সান্তোস সমর্থকদের) একটি জয় উপহার দিতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT