1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কসটেপে মোড়ানো প্রেসার কুকার নিয়ে বোমা আতঙ্ক - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

কসটেপে মোড়ানো প্রেসার কুকার নিয়ে বোমা আতঙ্ক

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
কসটেপে মোড়ানো পেশার কুকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো কসটেপে মোড়ানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখে বোমা আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছে।

বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ৮টার দিকে জরুরি সেবা নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কসটেপে মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পায়। তাদের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে।”

কারা এটি সেখানে রেখে গেছে জানতে চাইলে ইমরান হোসেন জানান, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়সহ কসটেপে মোড়ানো প্রেসার কুকারটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে পালিয়ে গেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT