1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নড়াইলে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী বাংলাদেশের বিপক্ষে অ্যাশেজের চেয়েও শক্তিশালী একাদশ খেলাচ্ছে অস্ট্রেলিয়া ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা ক্ষীণ আওয়াজের সূত্র ধরে শিশু উদ্ধার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসান পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় যুবসমাজই সভ্যতার বড়ো শক্তি: তথ্যমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ দিনই লড়তে চান শান্তরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ক‌বে জানা যা‌বে বৃহস্প‌তিবার রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন: মনির খান

নড়াইলে বিএনপির সাবেক নেতাকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে দৃর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে তার ওপর হামলা হয়।

আহত আবুল কালাম আজাদ একই ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের খোরশেদ মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জাফর মেম্বারের বাড়ির সামনে পৌছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবুল কালাম আজাদকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, ‍“শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তি চাই।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT