1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে।”

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে খেলাধুলা একটি অনন্য ও শক্তিশালী মাধ্যম। তাই তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার চর্চা বাড়াতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে।”

তিনি বলেন, “শুধু রাজধানী বা বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার প্রতিভা ছড়িয়ে আছে। এসব প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এসব ক্ষুদে খেলোয়াড়ই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে।”

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT