1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আমার প্রেমের খুব ইচ্ছা নেই: সাদিয়া আয়মান - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

আমার প্রেমের খুব ইচ্ছা নেই: সাদিয়া আয়মান

বিনোদন প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বিনোদন প্রতি‌বেদক || তারকাদের প্রেম, বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এ কারণে প্রায়ই তাদের ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মানকে ঘিরে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জন, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

অহেতুক বিতর্কে জড়ানো কিংবা পাল্টাপাল্টি মন্তব্য করে বিষয়টি আরও বাড়িয়ে তোলার পক্ষপাতী নন সাদিয়া আয়মান। বরং কাজ, পরিবার এবং মানসিক শান্তিকে প্রাধান্য দিচ্ছেন তিনি।

গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অব দ্য স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে। হয়তো যে মানুষটা বলে, সে এটা চিন্তাও করে না। আমি চাই না কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব। এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয়, সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।”

নিজের প্রেম ও বিয়ে নিয়ে ভাবনা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সবসময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী। আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক সময় ও সুযোগ এসেছে, তখন হবে। আল্লাহ তো সব লিখে রেখেছেন কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে পরিকল্পনা করে রেখেছেন। আমাদের কোনো পরিকল্পনা থাকলেও সেটা পরক্ষণেই বদলে যেতে পারে। আমার মনে হয়, যখন সঠিক সময় হবে, তখন যা হওয়ার হবে।”

ক্যারিয়ারের শুরুর দিকে রয়েছেন উল্লেখ করে সাদিয়া জানান, আপাতত নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি। অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে নিজের সময় ও মানসিক শক্তি নষ্ট করতে চান না এই অভিনেত্রী।

তার ভাষ্য, “আমার মনে হয়, এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন যখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরও ভ্যালু অ্যাড করবে। আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া—আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়। আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমার মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তা দেই না।”

পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান সাবলীল অভিনয় ও স্টাইলিশ লুকের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে বর্তমানে অভিনয়ের ব্যস্ততা কিছুটা কম থাকলেও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে সচেতনভাবেই এগোচ্ছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT