1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কয়টা ম্যাচ খেলবে বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কয়টা ম্যাচ খেলবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

খেলাধুলা ডেস্ক || অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে একটা সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। হঠাৎ করে নিশ্চিত হওয়া এই সিরিজে কয়েকটা কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

এই সফরে থাকছে বাংলাদেশ একটি টেস্ট ও ওয়ানডে খেলবে আফগানদের বিপক্ষে। দেশের শীর্ষ স্থানীয় এক গণমাধ্যমে এই দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচের সিরিজ রয়েছে। যেহেতু তারা এই সিরিজের আয়োজক, তাই সীমিত ওভারের ম্যাচগুলোর রূপরেখা ও সূচি তারাই চূড়ান্ত করবে।’

সিরিজটি বাংলাদেশের জন্য কেবল একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, সামনে থাকা ব্যস্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতিও। আফগানদের বিপক্ষে টেস্ট খেলার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ খেলবে শান্তর দল। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আগে আফগানদের সাথে খেলে ম্যাচের মধ্যেই থাকতে চাচ্ছে বাংলাদেশ দল।

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। এই চক্রে বাংলাদেশের শেষ নির্ধারিত সিরিজটি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। প্রায় নয় বছর পর বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের আগে অবশ্য বাংলাদেশের আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ আছে। তবে, সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেই সিরিজের ভাগ্য এখনও অনিশ্চয়ত। দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল না হওয়ার কারণেই সিরিজটি না হওয়ার সম্ভাবনাই আপাতত বেশি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে নতুন সূচিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT