1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জায়েদ-অধরার সঙ্গে যুক্ত হলেন শিরিন শিলা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

জায়েদ-অধরার সঙ্গে যুক্ত হলেন শিরিন শিলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
অধরা খান, জায়েদ খান ও শিরিন শিলা (বাঁ থেকে)

বিনোদন ডেস্ক || কানাডায় নির্মিত নতুন একটি বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জায়েদ খান ও অধরা খান। এবার এই সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। ‘ভায়োলেন্স’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন অভিনেতা কামাল হোসেন বাবর।

সম্প্রতি কানাডার টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন—পরিচালক কামাল হোসেন বাবর, শিরিন শিলা, অধরা খান প্রমুখ।

‘ভায়োলেন্স’ সিনেমার মহরত অনুষ্ঠানে পরিচালক বাবর, শিরিন শিলাসহ অন্যরা

নতুন সিনেমার জন্য দোয়া চেয়ে শিরিন শিলা বলেন, “আমি আজ নতুন একটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলাম। ‘ভায়োলেন্স’ শিরোনামের চলচ্চিত্রের শুভ মহরত হলো। সম্পূর্ণ চলচ্চিত্রটির শুটিং কানাডায় হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

গত কয়েক বছর ধরে কানাডায় বসবাস করছেন অভিনেতা-পরিচালক কামাল হোসেন বাবর। এর আগে সেখানে ‘ব্রোকেন ফ্যামিলি’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন এই পরিচালক।

‘ভায়োলেন্স’ সিনেমার মহরত অনুষ্ঠানে শিরিন শিলা

জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন। অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন।

টিভি নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন শিরিন শিলা। এক যুগ আগে বড়পর্দায় পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, জয় চৌধুরী। একই বছর মুক্তি পায় শিলার ‘ক্ষণিকের ভালোবাসা’ সিনেমা।

চলচ্চিত্র অভিনয় ক্যারিয়ারে এক যুগ পার করছেন শিরিন শিলা

শিরিন শিলা অভিনীত সিনেমাগুলো হলো—‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’, ‘বেগম জান’, ‘এক কোটি টাকা’, ‘ঘর ভাঙা সংসার’ প্রভৃতি। তাছাড়াও শিরিন শিলা অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT