1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘বৌদি’ শব্দটাকে এখন কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়: স্বস্তিকা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

‘বৌদি’ শব্দটাকে এখন কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়: স্বস্তিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার দেখা হয়েছে
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি

বিনোদন ডেস্ক || ‘দুপুর ঠাকুরপো’ সিরিজে বৌদি রূপে পর্দায় হাজির রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার ‘প্রোমোটার বৌদি’ রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন বিতর্কিত এই অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করেছেন শৌর্য দেব।

কয়েক দিন আগে সিনেমাটির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন স্বস্তিকা মুখার্জি। তারপর থেকে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি গণমাধ্যমে স্বস্তিকা মুখার্জি বলেন, “মূল ধারার বাণিজ্যিক সিনেমা থেকেই তো আমার শুরু। এখনো শহরতলিতে গেলে ‘প্রিয়তমা’, ‘সাথীহারা’ সিনেমা নিয়ে আলোচনা করেন দর্শক। সেই স্বাদই এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা। দুর্দান্ত ভাসান নাচও আছে। প্রোমোটার ভিলেনও রয়েছে এখানে।”

‘প্রোমোটার বৌদি’ সিনেমার গল্পে দুই সন্তানের জননী স্বস্তিকা। স্বামী-সন্তানদের নিয়ে তার সংসার। ফলে পাড়ার সবাই তাকে ‘বৌদি’ বলেই ডাকেন। এ স্বস্তিকা বলেন, “আমার পাড়াতেও দেখেছি, মাকে সবাই বৌদি বলেই ডাকত। এখন সমাজমাধ্যমের দৌলতে ‘বৌদি’ শব্দটা কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়। আদপে তো এটা তা নয়! বৌদি শব্দটার মধ্যে পারিবারিক, মিষ্টি, আপন ব্যাপার আছে। এখানেও আমার চরিত্রটা ও রকমই। পেশায় প্রোমোটার, তাই নাম প্রোমোটার বৌদি।”

সিনেমাটিতে বাণিজ্যিক সব উপাদান রয়েছে। এ তথ্য উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি বলেন, “নিম্ন মধ্যবিত্ত পরিবারেরও অনেক সমস্যা থাকে। এই শহরে নিম্নবিত্তের সংখ্যাই বেশি। তাদের জীবনে অনেক সমস্যা আছে। তবে এই কাহিনিতে বাণিজ্যিক ঘরানার গল্পের যা যা উপাদান প্রয়োজন সব আছে।”

কলকাতার বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। পরিচালক শৌর্যও ইন্ডাস্ট্রিতে নতুন। তার এটি প্রথম কাজ। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে স্বস্তিকার সিনেমাটি। নায়িকা বলেন, “২৭ ফেব্রুয়ারি এমন একটা তারিখ পাওয়া গিয়েছে, যেদিন বড় বাংলা, বড় হিন্দি সিনেমা মুক্তি পাবে না। অনেকেই এই বিষয় নিয়ে চিন্তা করেন। আমাকে এসে বলেন, বড় সংস্থার সিনেমা মুক্তি পাবে। তখন ভাবি, আর কবে বড় হব? কলকাতা এবং বাইরে সমান তালে কাজ করছি। এখনো যদি ভাবতে হয়, তা হলে সারাক্ষণ পাপারাজ্জি নিয়ে ঘুরতে হবে। আমি নিজের কাজটা মন দিয়ে করতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT