1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আশা হারিয়ে ফেলেছে গাজার মানুষ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

আশা হারিয়ে ফেলেছে গাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং অন্যান্য সশস্ত্র সংগঠন গাজায় নিরস্ত্রীকরণের রূপরেখা সম্বলিত একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতাকে শান্তি ও নিরাপত্তার পথে ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে গাজার শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ কেউই বিশ্বাস করে না যে সর্বশেষ যুদ্ধবিরতির ঘোষণা এই ছিটমহলে কোনো পরিবর্তন আনবে।

২০২৫ সালের অক্টোবর থেকে এখানকার মানুষদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যুদ্ধবিরতি হবে, কোনো লড়াই হবে না, কোনো বিমান হামলা হবে না, রাফাহ ক্রসিং আবার খুলে দেওয়া হবে এবং আরো মানবিক সাহায্য প্রবেশ করবে।

অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এই প্রতিশ্রুতিগুলোর একটিও পূরণ করেনি। তাই এখানকার মানুষ একেবারেই বিশ্বাস করে না যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

যদি এটা কার্যকর হয়, তার মানে হলো বাস্তবে পরিবর্তন আসবে – মানুষ তা অনুভব করবে।

কিন্তু উদাহরণস্বরূপ, শনিবার যখন যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ছিল, তখন বিস্ফোরণ থামছিল না বলে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিল। আর বিস্ফোরণগুলো ছিল খুবই, খুবই জোরালো, এবং পুরো এলাকা কাঁপছিল।

রবিবারও গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে চালানো হামলায় ইসরায়েলি বাহিনী অন্তত আটজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে দেইর আল-বালার দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত এক পুরুষ ও এক নারী রয়েছেন। অঞ্চলজুড়ে পৃথক হামলায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছেন, যার মধ্যে খান ইউনিসে তিনজন এবং গাজা শহরের পুরাতন শহরে একজন রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে যে কর্মপরিকল্পনাটি ঘোষণা করেছিলেন তা এখনো বাস্তবায়িত হয়নি। হামাস বলেছে, গত বছরের চুক্তি অনুযায়ী ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করে এবং তাদের বাহিনী প্রত্যাহার করে নিলেই কেবল তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করবে। একজন ইসরায়েলি কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, হামাস ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ না করলে বর্তমান অবস্থান থেকে কোনো সৈন্য প্রত্যাহার করা হবে না।

ইসরায়েলের একের পর এক দাবি ইঙ্গিত দিচ্ছে যে, তারা গাজায় যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। হামাস অস্ত্র সমর্পণ করলেও যে গাজায় যুদ্ধ বন্ধ হবে না তা বুঝতে পারছেন গাজার বাসিন্দারা। তাই গাজার মানুষ আশা হারিয়ে ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT