1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
জাতীয় সংসদ ভবন

নিজস্ব প্রতিবেদক || বিরোধী জোটের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে ১২ সদস্যের সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ সভা শুরু হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের পরিচিতি, কর্মপরিধি, কর্মকৌশল এবং সংবিধান সংশোধনের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হচ্ছে। একই সঙ্গে পুরো সংশোধন প্রক্রিয়ার একটি রোডম্যাপ প্রণয়নের বিষয়েও আলোচনা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আজকের বৈঠকে মূলত কমিটির কার্যপরিকল্পনা নির্ধারণ করা হবে। পরবর্তী বৈঠকগুলোতে সংবিধান সংশোধনী সংক্রান্ত সুপারিশ প্রণয়নের মূল কাজ শুরু হবে।

গত ১৩ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এ বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্ব হলো- সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা। তবে, প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

কমিটি গঠনের সময় সরকারি দল বিরোধী জোটকে পাঁচজন সদস্য মনোনয়নের আহ্বান জানালেও তারা কোনো নাম প্রস্তাব করেনি। বরং কমিটি গঠনের দিনই বিরোধী জোট সংসদ থেকে ওয়াকআউট করে। তাদের দাবি, তারা সংবিধান সংশোধনের নয়, বরং সংবিধান সংস্কারের পক্ষে।

কমিটির সদস্যরা হলেন- মো. নুরুল ইসলাম (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মো, জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), আন্দালিভ রহমান (ভোলা-১), মো. নুরুল হক (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমীন (নাটোর-১), সাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মাহমুদুল হক বুবেল (শেরপুর-৩), মো. অলি উল্লাহ (বরগুনা-১) বৈঠকে যোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT