নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে দৃর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে তার ওপর হামলা হয়।
আহত আবুল কালাম আজাদ একই ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের খোরশেদ মোল্যার ছেলে।
এলাকাবাসী জানান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জাফর মেম্বারের বাড়ির সামনে পৌছালে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবুল কালাম আজাদকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “শালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম আজাদের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তি চাই।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।